শুভঙ্কর সরদার, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় লামিয়া খাতুন(৯) নামে এক কিশোরীকে ব্যাটারী চালিত ইজিবাইকে উঠিয়ে নিয়ে অপহরনের চেষ্টা চালায় একদল দুর্বৃত্তরা। তবে কিশোরীর বিচক্ষনতায় দুর্বৃত্তদের হাত থেকে পালাতে সক্ষম হয়।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, তালা উপজেলার বারাত গ্রামের মোঃ জামির সরদারের মেয়ে রবিবার (২৮ জানুয়ারি, ২০২৪ ইং দুপুর ১২টার দিকে বারাত বটতলা পূঁজা মন্দির সংলগ্ন স্থানে রাস্তার পাশে খেলা করছিল।
এ সময় মোহনার বাজারের দিক ছেড়ে আশা একটি ব্যাটারী চালিত ইজিবাইকে থাকা দুই ব্যক্তি পথিমধ্যে লামিয়া খাতুন কে মুখ চেপে ধরে অটোরিক্সার ভিতরে উঠায় এবং সাথে সাথে মেয়েটির হাত দড়ি দিয়ে বেঁধে পাটকেলঘাটার মির্জাপুর বাজার মসজিদের সামনে পৌছালে ভিড়ের কারনে ইজিবাইকের গতি কমে যায়। হাতে দড়ি বাধা অবস্থায় লামিয়া বুদ্ধি খাটিয়ে লাফ দিয়ে পালিয়ে মির্জাপুর এয়ারটেল টাওয়ারের পাশ দিয়ে জগদানন্দ কাটি পূঁজা মন্দিরে গিয়ে পৌছায়।
এসময় স্থানীয় জনতা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে এবং পরবর্তীতে ইজিবাইকটি সাথে সাথে পালিয়ে যাওয়ার কারণে দুর্বৃত্তদের ধরা যায়নি। বর্তমানে লামিয়া তার পরিবারে সঙ্গে সুস্থ্য, স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় সুশিল সমাজ ও অভিভাবকগণ উদ্বেগ প্রাকাশ করেছেন।