1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর কোতয়ালী থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা; দিলেন বিশেষ খাবারের নির্দেশনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর কোতয়ালী থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা; দিলেন বিশেষ খাবারের নির্দেশনা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৫ বার পঠিত

ঢাকা, ০৬ জুন ২০২৫ (দৈরাস):
পবিত্র ঈদ-উল-আযহায় থানাগুলোতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানীর কোতোয়ালি থানা পরিদর্শন শেষে শেষে তিনি এসব কথা বলেন।

এসময় থানার ডিউটি অফিসারের ডেস্ক, নারী ও শিশু ডেস্ক আসামিদের রাখার হাজতখানাসহ পুরো থানা পরিদর্শন করেন উপদেষ্টা।

পরিদর্শন শেষে কোতয়ালী থানায় পরিবেশ সন্তোষজনক বলে জানান।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি নিজস্ব ভবনে রয়েছে। এ সকল থানাগুলো পরিবেশ খুব ভালো। বাকি থানাগুলো নিজস্ব ভবনে রূপান্তরের মাধ্যমে থানায় নাগরিক সেবা আরো বেশি নিশ্চিতের চেষ্টা করছে সরকার।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন সিকদার।

তিনি জানান, উপদেষ্টার নির্দেশনা মতো এবারো ঈদে দায়িত্বরতদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কোতোয়ালি থানা পরিদর্শন করলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park