1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ডন খ্যাত শাহীন ডাকাতসহ গ্রেফতার-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ডন খ্যাত শাহীন ডাকাতসহ গ্রেফতার-৩

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৫ বার পঠিত

ঢাকা, ০৫ জুন ২০২৫ (দৈরাস):
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে কক্সবাজার জেলা থেকে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ টায় শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ ২ জন সহযোগীকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ০১ টি দেশীয় প্রযুক্তির .২২ বোর অস্ত্র, ০৩ টি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন ২০২৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও, জামিনের মাধ্যমে বের হতে সমর্থ হয়। তিনি নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঈদ-উল-আযহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে শাহিন ডাকাত ও তার সহযোগিরা এলোপাথাড়ি কয়েক রাউন্ড ফায়ার করলেও, অভিযান দলের দক্ষতায় কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃংখলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোন ধরণের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park