1. admin@weeklyprekkhapot.com : admin :
ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ০৪ জুন ২০২৫ (দৈরাস):
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেছেন সোহেল রানা। এই জয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিও অনেকটাই সেড়ে নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ৬ মিনিটে কর্ণার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। ম্যাচের প্রথম কর্ণারটি নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কর্ণার থেকে দুর্দান্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধরী।

এর আগে ২ মিনিটে ডানদিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমনে কাজিম কিরমানির আড়াআড়ি শটে পা ছোঁয়াতে ব্যর্থ হন জামাল।

২৯ মিনিটে রাকিবের পাসে ডানদিক থেকে ফাহমিদুলের শট রুখে দেন ভূটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। ফিরতি বলে জামালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বামদিক থেকে বল নিয়ে এগিয়ে যান রাকিব। তাকে ধরতে গোল এরিয়া থেকে জাংপো অনেকটা বেরিয়ে আসলেও সতীর্থ কোন খেলোয়াড়কে খুঁজে পাননি রাকিব।

৩৫ মিনিটে ডানদিক থেকে তাজউদ্দিনের পাস থেকে জামাল ও রাকিব মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ৪৪ মিনিটে আবারো তাজউদ্দিনের ডানদিকের ক্রসে ফাহমিদুলের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

সব মিলিয়ে বলা যায় ভূটানের উপর আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, জামাল ও কাজিমের স্থানে কোচ ক্যাবরেরা মাঠে নামান মো: হৃদয়, শেখ মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। শুরুতেই ফাহমিদুলের ক্রস থেকে বদলী খেলোয়াড় মোরসালিনের শট জাংপো রুখে দেন। কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। ডানদিক থেকে রাকিবের শট ভূটানের ডিফেন্ডার ইয়েশি ক্লিয়ার করলে সেই বল পেয়ে যান সোহেল রানা। প্রথম সুযোগেই জোড়ালো শটে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোহেল রানা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ কিছুটা নিশ্চিন্তভাবেই ম্যাচের বাকি সময় পার করেছে। কোচ অবশ্য পরবর্তীতে আরো তিনটি পরিবর্তন করেছিল। কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভুটানের বদলী খেলোয়াড় জিগমে টবগে গোলের সুযোগ নষ্ট করায় পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।

ভূটানের বিপক্ষে জয়টা অনেকটাই অনুমিত ছিল। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভূটানের জাপানীজ কোচ আতুশি নাকামুরা সেটা স্বীকার করে বলেছিলেন হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। পাশাপাশি ভূটানের বিপরীতে বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমের বিষয়টিকেও তিনি কিছুটা সমস্যার বলে উল্লেখ করেছিলেন।

গত বছর ভূটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে একটিতে জয় ও একটিতে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ভূটানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান লিগ খেলা ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের অভিষেক হয়েছে।

একাদশে ছিলেন হামজা চৌধুরীও। মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হলেও ঘরের মাঠে অভিষেকের অপেক্ষা শেষ হয়েছে ইংলিশ লিগে খেলা হামজার।

সাথে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মত অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজউদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের।

বাংলাদেশ একাদশ :
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, জামাল ভূইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজি, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, কাজিম কিরমানী, সাদউদ্দিন, তাজউদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park