1. admin@weeklyprekkhapot.com : admin :
২৫৪ জন অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ টাকার কল্যাণ অনুদান বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

২৫৪ জন অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ টাকার কল্যাণ অনুদান বিতরণ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০৩ জুন ২০২৫ (দৈরাস):

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৪টি।

মঙ্গলবার (০৩ জুন) ঢাকার তথ্য ভবনে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

চেক বিতরণ অনুষ্ঠানে সচিব বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান বিতরণ একটি চলমান প্রক্রিয়া।

সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের পাশাপাশি তাঁদের কল্যাণে ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনের বক্তব্য না নিয়েই অসত্য তথ্য প্রচার করছে। এর ফলে জনগণের নিকট ভুল বার্তা যাচ্ছে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের জন্য প্রণীত আচরণবিধি মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক শাহিন হাসনাত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park