1. admin@weeklyprekkhapot.com : admin :
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২শ’ অভিবাসী যুক্তরাজ্যে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২শ’ অভিবাসী যুক্তরাজ্যে

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ০২ জুন ২০২৫ (দৈরাস):
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রায় ১২শ’ অভিবাসী। যা সরকারি তথ্য অনুযায়ী এই বছরের রেকর্ড। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা।

এই নিয়ে চলতি বছর অভিবাসী পারাপারের মোট সংখ্যা ১৪,৮০৮-এ পৌঁছেছে। ফ্রান্স এবং যুক্তরাজ্য সরকার পারাপার রোধকল্পে বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও এই সংখ্যা বেশ বড় বলে মনে করা হচ্ছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এই প্রচেষ্টাকে আতঙ্কজনক বলে বর্ণনা করেছেন।

যদিও এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একদিনে ছোট নৌকায় ১৩শ’ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিল।

এদিকে, ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রায় ২শ’ অভিবাসীকে উদ্ধার করেছে।

অভিবাসীর এই সংখ্যা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ, তিনি অভিবাসী প্রবেশ ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।

স্টারমার চলতি মাসে কঠোর নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে অভিবাসীদের দেশে বসতি স্থাপনের যোগ্যতা অর্জনের আগে তাদের দ্বিগুণ সময়সীমা দেয়া।

স্টারমারের এই পদক্ষেপগুলোকে ব্যাপকভাবে ভোটারদের সমর্থন ফিরে পেতে এবং ক্রমবর্ধমান জনপ্রিয় কট্টর-ডানপন্থী সংস্কার দলের হুমকি প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল।

কিন্তু, প্রতিবেদনে শনিবারের অভিবাসী পারাপার স্টারমারের জন্য একটি বড় ধাক্কা বলে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park