1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিমকে ২ ঘন্টার মধ্যে উদ্ধার ও আসামী গ্রেফতার করল ডিএমপি’র কোতয়ালী থানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিমকে ২ ঘন্টার মধ্যে উদ্ধার ও আসামী গ্রেফতার করল ডিএমপি’র কোতয়ালী থানা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০২ জুন ২০২৫ (দৈরাস):

শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিমকে মাত্র ২ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার ও ঘটনায় সরাসরি জড়িত ৩ জন আসামী গ্রেফতার করেছে রাজধানীর কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপি’র কোতয়ালী থানা সূত্রে জানা যায়, মামলার অপহৃত ভিকটিম মোঃ মজনু সরকার (৩৯), পিতা জয়নাল আবেদীন সরকার, সাং-ধলজান, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের স্টাফ কোয়ার্টার্স, থানা-কোতয়ালী, ঢাকা। ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজর ব্রীজের ঢালে মেডিপ্যাথ ডি-ল্যাব হাসপাতালের কর্মচারী হিসেবে চাকুরি করেন এবং হাসপাতালের কনসালটেন্ট পবিত্র হজ পালনের উদ্দেশ্য পবিত্র মক্কা নগরিতে অবস্থান করায় তাহার অনুপস্থিতিতে ভিকটিম ল্যাবের সার্বিক দায়িত্ব পালন করে আসছেন।

ঘটনার দিন শনিবার (৩১ মে) ভিকটিম মজনু ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ’ মিটফোর্ড হাসপাতালের স্টাফ কোয়ার্টার্স হতে প্রতি দিনের ন্যায় মেডিপ্যাথ ডি-ল্যাবের উদ্দেশ্য রওনা করেন। সন্ধ্যা অনুমান ৭টা ১০ মিনিটের সময় সময় মজনু মেডিপ্যাথ ডি-ল্যাব হাসপাতালের সন্নিকটে ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন নয়াবাজারস্থ ক্ষুদ্র সমবায় সমিতি মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী তার পথরোধ করে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে উক্ত হাসপাতালের ম্যানেজার মোঃ যায়েদ হাসানকে ফোন করে অপহরণকারীরা মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে প্রানে মেরে ফেলবে বলে হমকি দিতে থাকে।

এ প্রেক্ষিতে হাসপাতালটির ম্যানেজার মোঃ যায়েদ হাসান (৩২), পিতা-মোঃ ইমরান বাদশা, মাতা-মোছাঃ মেরিনা খাতুন সাং পশ্চিম গোপিরপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ বর্তমান সাং- নজরগঞ্জ (দিদার হোসেন রোড), থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগ পাওয়া মাত্রই অভিযোগটি আমলে গ্রহণ পূর্বক একটি অপহরণ মামলা রুজু করে ডিএমপি’র কোতয়ালী থানা। যাহার মামলা নং-০২, তারিখ-০১/০৬/২০২৫খ্রিঃ, ধারা-৩৪১/৩৪২/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড এবং মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ ওয়ালিদ হোসেন এর উপর অর্পন করা হয়।

মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হওয়ায় তাৎক্ষনিকভাবে বিষয়টি উপ-পুলিশ কমিশনার, লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা’কে অবহিত করে তার দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) সরাসরি তত্ত্বাবধানে ঘটনার মূল রহস্য উদঘাটন, ভিকটিম উদ্ধারসহ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান সনাক্ত করে অফিসার ইনচার্জ, কোতয়ালী থানার নেতৃত্বে থানার একটি চৌকস টীমের সমন্বয়ে শ্বাসরুদ্ধকর এক অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়ার মাত্র ২ ঘন্টার মধ্যে অপহৃত ভিকটিম মোঃ মজনু সরকারকে অক্ষত অবস্থায় উদ্ধারসহ উক্ত ঘটনায় সরাসরি জড়িত আসামী ০১। রায়হান ফেরদৌস রনি (৪২), পিং-মৃত শরীফ হোসেন, মাতা-হাসিনা বেগম, সাং-৭১/২ দক্ষিন মৌসুন্দি, নারিন্দা, থানা- ওয়ারী, জেলা-ঢাকা, ০২। মোঃ রাশেদুল আলম (৪৮), পিং-মৃত আকবর আলম, মাতা-রিজিয়া বেগম, সাং-২১৮/২, কেপি ঘোষ রোড, কসাইটুলী, থানা-বংশাল, ঢাকা, ০৩। মোঃ নিজাম উদ্দিন (৪০), পিং-মৃত ইমাম উদ্দীন, মাতা-নাজনীন বেগম, সাং-সামসাবাদ লেন, নয়াবাজার, থানা-বংশাল, ঢাকাদেরকে কোতয়ালী ও বংশাল থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park