1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবি’র ‘ছুটিপুর বিওপি’ উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবি’র ‘ছুটিপুর বিওপি’ উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। বাবলু বিশ্বাস ।।
ঢাকা, ০১ জুন ২০২৫ (দৈরাস):

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় বিজিবি’র একটি বিওপি উদ্বোধন করা হয়েছে।

লীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (০১ জুন) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধীনস্থ নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’র শুভ উদ্বোধন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি’র খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ও নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীবসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park