1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দিয়েই কনকাশন নিয়মে পরিবর্তন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দিয়েই কনকাশন নিয়মে পরিবর্তন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪ বার পঠিত

ঢাকা, ৩১ মে ২০২৫ (দৈরাস):
আগামী মাসে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজ দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে।

কনকাশনের বর্তমান নিয়ম অনুসারে, কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ঐ খেলোয়াড়ের জায়গায় ঐরকম খেলোয়াড়কেই নামানো যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার এবং উইকেটরক্ষকের জায়গায় উইকেটরক্ষকই।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে একাদশের পাশাপাশি কনকাশন বিকল্প হতে পারে এমন পাঁচজনের আলাদা তালিকা ম্যাচ রেফারিকে দিতে হবে। সেই তালিকায় থাকবে একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

বিকল্প তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে কনকাশন খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান, তাহলে ম্যাচ রেফারি নতুন খেলোয়াড় অনুমোদন দিতে পারবেন।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের চতুর্থ চক্র থেকে টেস্টে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে। আগামী ১৭ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কনকাশনের নতুন নিয়ম শুরু হবে। ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

কনকাশন বদলি নিয়মে পরিবর্তনের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নতুন বল ব্যবহারেও পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বলে খেলা হবে। তবে ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দল ঐ দুই বলের মধ্যে থেকে একটি বল নির্বাচন করবে। ঐ বল দিয়ে বাকি ওভার খেলা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park