1. admin@weeklyprekkhapot.com : admin :
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১৬ মে ২০২৫ (দৈরাস):
অধিনায়ক লিওনেল মেসিকে রেখেই আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মেসি।

ইনজুরির কারণে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। ঐ দুই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূলপর্বের টিকেট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

মেসির সাথে আরও দলে ফিরেছেন স্ট্রাইকার আলেহান্দ্রো গারাঞ্চো, মিডফিল্ডার জিওভানি লো সেলসো-নিকোলাস ডমিঙ্গুয়েজ এবং লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও। ২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ডমিঙ্গুয়েজ।

ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পাওলো দিবালার। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দু’টি ম্যাচেও দলে ছিলেন না তিনি।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট আছে আর্জেন্টিনার। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর।

১৪ ম্যাচে ২১ পয়েন্ট যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও ব্রাজিল।

আগামী ৬ জুন চিলির বিপক্ষে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার প্রাথমিক দল :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ,ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি,
ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিঙ্গেজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লটারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ, ভ্যালেন্টিন কাস্তোলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, এঞ্জেল কোরেয়া।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park