1. admin@weeklyprekkhapot.com : admin :
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭ বার পঠিত

রাঙ্গামাটি, ১০ মে ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ও সহযোগিতায় আমি সব সময়ই আন্তরিক আছি। তিনি শান্তি ও সম্প্রীতির বন্ধনে কল্যাণময় সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ মে) রাঙ্গামাটি জেলা সদরের তবলছড়ি আনন্দ বিহার বহুমুখী হল রুমে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা- ২৫৬৯ বুদ্ধাব্দ উদযাপন অনুষ্ঠানে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জীবন কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল। তিনি সকলকে সৎকর্মে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দুঃখ, জরা, রোগ, শোক, ব্যাধি নিরোধ ও চিকিৎসার কথা বলা আছে বৌদ্ধ ধর্মে। তিনি বলেন, সকলকে দেশের কল্যাণে পাপাচার কাজ থেকে বিরত থেকে নিজেকে ভাল কর্মে নিয়োজিত রাখতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুঃখ, জরা, ব্যাধি নিরোধসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে প্রার্থনায় যোগ দেন। সৎকর্ম, সৎ চিন্তা, মৈত্রী ও করুণা আরও সুদৃঢ় হওয়ার জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা তার পাশে ছিলেন।

রাঙ্গামাটি বৈশাখী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মাহাথের এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর উপসংঘ রাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মাহাথের, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park