শনিবার (১০ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ।