মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জে যমুনা গ্রুপের আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এডভোকেট সালমা ইসলাম এমপি’র সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের বাসভবন থেকে কম্বল বিতরণ করা হয়।
যমুনা গ্রুপের এডমিন মাসুদ করিমের ব্যাবস্থাপনায় শুক্রবার (২৬ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল ৯টা থেকে কম্বল বিতরণ শুরু হয়ে বেলা সাড়ে ১২ টায় শেষ হয়।
এসময় মধ্যপাড়া ইউনিয়ন ও মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্যগণ কম্বল বিতরণে সহযোগিতা করেন।