1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে হত্যার চেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে হত্যার চেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৫ (দৈরাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রিয়াদ হোসেন (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গ্রামের ইদ্রিস মিয়ার বসত বাড়ীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস মিয়ার ছেলে রিয়াদের সাথে তার চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী ইসমাইলে সাথে মিম নামের একটি মেয়েকে নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনায় গত ১ মার্চ বিকাল ৫টার দিকে ইসমাইল সহ ৪ জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। এই বিষয়ে বিবাদীদের সাথে অনেক কথা-কাটাকাটি ও হুমকি ধামকির ঘটনা ও ঘটেছে।

রিয়াদের বাবা ইদ্রিস মিয়া জানান, আমার ছেলের সাথে কারো কোন শত্রুতা নেই কে বা কাহারা এই ঘটনা করেছে আমি বুঝতে পারছি না রাত ৩ টার দিকে আমার ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে চলে যায়।

তার ভাই ইউনুস মিয়ার ছেলে ইসমাইলের সাথে বিরোধ এর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা জানি এবং থানায় একটি লিখিত অভিযোগ ও করেছি আমরা,কিন্তুু এই ঘটনা কে বা কাহারা করেছে বুজতে পারছিনা,কারন তাদের মুখ ডাকা ছিল। কে বা কাহার করেছে আমরা জানিনা,আমরা থানায় লিখিত অভিযোগ করেছি, প্রশাসনের লোকজন তদন্ত করে বের করবে কারা এই ঘটনার সাথে জড়িত।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park