1. admin@weeklyprekkhapot.com : admin :
গুনীজন সম্মাননা পেলেন জেষ্ঠ্য সাংবাদিক বাদল চৌধুরী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গুনীজন সম্মাননা পেলেন জেষ্ঠ্য সাংবাদিক বাদল চৌধুরী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (দৈরাস):
রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট (থ্রি স্টার)’র হলরুমে সিটি প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠন দ্বয়ের সভাপতি এবং সরকারি তালিকা ভুক্ত দৈনিক মাতৃভূমি খবরের নিউজ এডিটর বাদল চৌধুরীকে গুনীজন সম্মাননা-২০২৫ প্রদান করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৫টায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র ক্রীড়া বিষয়ক সাংবাদিক মো: আনোয়ার হোসেন।

এসময় তিনি এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের দর্পণ তাই তাদেরকে যত্ন করে সকলের রাখা উচিত।

অনুষ্ঠানে প্রধান আলোচক বাদল চৌধুরী বলেন, পেশাদার সাংবাদিকদের কল্যাণের জন্য সরকার কর্তৃক কল্যাণ ফান্ডের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি নিজস্ব পর্যায়ে সাংবাদিকদের কল্যাণ করতে চান তাহলে আপনাদের স্বচ্ছ প্রক্রিয়ায় সঞ্চয় তহবিল গঠন করতে হবে।

তিনি সম্পাদক ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন হলুদ সাংবাদিক যারা মানুষের, সমাজের ক্ষয়ক্ষতি করে, সুনাম নষ্ট করে, মানুষকে হুমকি-ধমকি দেয়, চাদাঁবাজি করে, মাদকের সাথে জড়িত এধরণের লোকদেরকে আপনারা কোন গণমাধ্যমে ও সাংবাদিক সংগঠনে অন্তর্ভুক্ত করবেন না।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মো: জহুরুল ইসলাম ও খ্যাতিসম্পন্ন নৃত্য পরিচালক ও শিল্পী আমিরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রাশেদুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন বিপাশা ইয়াসমিন। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন সংগঠনের সহ-সভাপতি (আন্তর্জাতিক) মোঃ আরাফাত হোসেন বনি।

আলোচনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park