1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে ২ কারখানাকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে ২ কারখানাকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পঠিত

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৫(দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএসটিআই এর অনুমোদিত মানচিহ্ন অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করার দায়ে ২টি কারখানাকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে আবির কনজ্যুমার প্রোডাক্ট এবং কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এল. এন মিলস (আর কে) লিমিটেড নামে ২ কারখানায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি।

এসময় তিনি বলেন, কারখানা ২টিতে বিএসটিআই এর অনুমোদিত মানচিহ্ন অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার,সরিষার তেল,
চানাচুর, সেমাই, ধনিয়ার গুড়া, হলুদের গুড়া বাজারজাত করার দায়ে আবির কনজ্যুমার প্রোডাক্ট কে ২৫ হাজার ও এল. এন মিলস (আর কে) লিমিটেডকে ৫০ হাজারসহ কারখানা ২টিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ও কারখানা ২ টি কে বিএসটিআই কর্তৃক নির্ধারিত লাইসেন্স ও মানচিহ্ন ব্যবহারের অনুমোদন ব্যতীত পণ্যের উৎপাদন, বাজার জাতকরণ ও প্যাকেজিং বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি কারখানায় খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ঢাকা প্রসিকিউটর ফিল্ড কর্মকর্তা মো. শহীদুল আলম,সিরাজদিখান থানার এসআই আল-আমীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park