1. admin@weeklyprekkhapot.com : admin :
শুল্ক ফাঁকি লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য এআরও আফতারুল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শুল্ক ফাঁকি লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য এআরও আফতারুল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পঠিত

বেনাপোল, ১১ এপ্রিল ২০২৫ (দৈরাস):
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুর্নীতি, অনিয়ম ও ঘুসবাণিজ্যে আমদানী যোগ্য মালামাল পাসপোর্টপোর্ট যাত্রীর মাধ্যমে এনে মোটা অংকের ঘুষ বাণিজ্য করে ছেড়ে দেওয়ার অভিযোগে উঠেছে সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলামের নামে। তার চাহিদামতো ঘুষ না দিলে সাধারণ মানুষের মালামাল কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঘুষ নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করলেই অনেকের মাল ডিএম করা হচ্ছে।

জানা যায়, সরকারের শুল্ক ফাঁকি দিতে এক ধরনের ব্যবসায়ীরা আমদানি যোগ্য বিভিন্ন প্রকার কসমেটিক ও খাদ্য দ্রব্য ভারতীয় পণ্য পাসপোর্ট যাত্রীর মাধ্যমে কাস্টমসকে ম্যানেজ করে নিয়ে আসেন। এসব যাত্রীরা প্রতিদিন কয়েক মে. টন ওজনের বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সন্ধ্যায় আবার ফিরে যায়। তবে কাস্টমস ঘুষ বাণিজ্য করে এসব পণ্য ছাড়লেও সীমান্তে নিয়েজিত বিজিবি সদস্যরা পন্যেও সাথে বৈধ কাগজ পত্র না থাকায় আটক করছে। এনিয়ে দুই সংস্থ্যার মধ্যে মাঝে মধ্যে বিরোধ দেখা যায়।

সরজমিন গিয়ে দেখা গেছে, ভারতীয় একাধিক পাসপোর্ট যাত্রী বিজনেস ভিসার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের মধ্যে যারা অত্যাধিক পণ্য নিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আক্তারুল ইসলামের মাধ্যমে এসেছেন তাদের পণ্য গুলো তিনি বাহিরে চলে যেতে সাহায্য করেছে এবং যারা তাঁর সঙ্গে যোগাযোগ না করে অল্প কিছু পণ্য সামগ্রী নিয়ে এসেছেন তাদের পন্য গুলো কেড়ে নিয়ে ডিএম করে দিচ্ছেন।

নাম প্রকাশ অনিচ্ছুক এক কাস্টমস কর্মকর্তা বলেন , প্রতিদিন ভারতীয় ল্যাগেজ পার্টি পণ্য নিয়ে ওপারে থাকে। পরে এ পাশে কিছু স্থানীয় অসৎ ব্যাবসায়ীরা লেবার ও এআরও আফতারুল ইসলামের সাথে যোগসাজোশ করে সকালে না হলে দুপুরে বা সন্ধার পর সুযোগ বোঝে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় পণ্য শুল্ক বাদে আনার কাজ করে থাকে। সন্ধার পর কাস্টমস কর্মকর্তা আক্তারুল ইসলাম এর লোক এসে ল্যাগেজ পার্টিদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করে তিনি আরো জানান যদি কাস্টমস উর্দ্ধতন কর্মকর্তারা এসব ঘুষ বাণিজ্য বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে সরকার অনেক রাজস্ব হারাবে। সে দিকে কতৃপক্ষকে সুনিদিষ্ট নজরদারি করার জোর দাবী জানান।

এবিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলামের সাথে যোগাযোগের একাধিক চেষ্টা করে যোগাযোগ সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park