1. admin@weeklyprekkhapot.com : admin :
কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পঠিত

সিলেট, ১০ এপ্রিল ২০২৫ (দৈরাস):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বৃহস্পতিবার (১০ এপ্রিল)) দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

মবের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, বিভিন্ন কারণে পুলিশের যানবাহন সহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি রয়েছে। আপনারা জানেন, ০৫ আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তাছাড়া পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সে কারণে পুলিশ আগের চেয়ে তৎপর ও কর্মোদ্যমী হয়েছে।

উপদেষ্টা এসময় আগামীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশের অধস্তন ফোর্সদের থাকা, খাওয়া সহ থানার অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাদি আরও উন্নত করা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের ঘটনা ঘটতেই পারে। তবে মুখ্য বিষয় হচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কিনা। ভবিষ্যতে যাতে কোন গোষ্ঠী সংঘবদ্ধ মব সৃষ্টি করতে না পারে এবং সন্ত্রাসী/অপরাধীরা অপরাধ ঘটাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

গণমাধ্যম কর্মীদের সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এতে জনগণ সঠিক তথ্য পাবে, দেশের পরিস্থিতি শান্ত থাকবে। দেশ ও জনগণের মঙ্গল হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park