1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ০৫ এপ্রিল ২০২৫ (দৈরাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে করেছেন।

কেয়াইন ইউনিয়নের নিমতলা থেকে শনিবার (০৫ এপ্রিল) সকাল আটটায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শুরু করেন। পর্যায়ক্রমে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ান তলী, জৈনসার, ইছাপুরা, মধ্যপাড়া, মালখানগর, বয়রাগাদী, লতব্দী, বালুরচর, রসুনিয়া, বাসাইল, ইউনিয়নসহ উপজেলার চোদ্দটি ইউনিয়নের মধ্যে মোট ১১টি ইউনিয়নে শুভেচছা বিনিময় করেন।

এসময় তার সফরসঙ্গী ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সোয়েব আহমেদ সুজন, উপজেলা বিএনপি’র সহসভাপতি মোতাহার হোসেন, আতাউর রহমান হাওলাদ, যুগ্নসম্পাদক অহিদুল ইসলাম অহিদ, উপজেলা যুবদলের সভাপতির ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ, যুগ্ন আহবায়ক ইলিয়াস হোসেন রিয়াদসহ শত শত নেতা কর্মীরা।

মালখানগর ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা অনুষ্ঠানে স্হানীয় নেতা-কর্মীদের অন্যান্য ইউনিয়নের তুলনায় উপস্থিতি ছিল কম।

মালখানগর ইউনিয়নের সাবেক সিনিয়র ত্যাগী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে এখানে উপস্থিতি কম হওয়ার প্রধান কারণ মালখানগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক দুর্বলতা।

সিরাজদিখান উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার বক্তব্যে নেতা কর্মীদের বলেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালি করতে জনগনের কাছে যেতে হবে। কোন চাঁদাবাজ, ভূমিদখলকারী, মাদক ব্যবসায়ীর জায়গা বিএনপিতে হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park