1. admin@weeklyprekkhapot.com : admin :
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের উন্নয়নে কাজ করছে সরকার : সুপ্রদীপ চাকমা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের উন্নয়নে কাজ করছে সরকার : সুপ্রদীপ চাকমা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পঠিত

রাঙ্গামাটি, ০৩ এপ্রিল ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক তার এই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোন ধারাবাহিকতা ছিল না। অন্তর্বতীকালীন সরকার আসার সাথে সাথে ধারাবাহিকতা তৈরি করেছে বলে মন্তব্য করেন পার্বত্য উপদেষ্টা।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্যশষ্য বরাদ্দ প্রদান করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এই বরাদ্দ প্রদানই শেষ না, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে বরাদ্দ প্রদান করা হবে।

তিনি বলেন, সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি সার্কিট হাউজে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, প্রাক্তন সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park