1. admin@weeklyprekkhapot.com : admin :
উয়েফার তদন্তের মুখে পড়তে যাচ্ছেন এমবাপ্পে, ভিনিসিয়াস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উয়েফার তদন্তের মুখে পড়তে যাচ্ছেন এমবাপ্পে, ভিনিসিয়াস

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (দৈরাস):
কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের আরো দুই তারকার বিপক্ষে এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’র জয়ী ম্যাচে অশোভন আচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

তারকা দুই সুপারস্টার ফরোয়ার্ড ছাড়া বাকি দুজন হলেন ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও মিডফিল্ডার ডানি সেবালোস। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। ঐ ম্যাচের আগেই তাদের শাস্তি পাবার সম্ভাবনা বেশী।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিপক্ষে আনীত অভিযোগের তদন্তের জন্য উয়েফার এথিক্স ও ডিসিপ্লিনারি ইনস্পেক্টরকে নিয়োগ দেয়া হয়েছে।’

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে জয়ের পর উৎসবের ধরন দেখে উয়েফা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বাছাই করেছে।

কিন্তু এ ব্যপারে উয়েফা কিংবা রিয়ালের পক্ষ থেকে কোন মতামত দেয়া হয়নি।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ও বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ গত ১২ মার্চ এ্যাথলেটিকোর মেট্রোপলিটানো স্টেডিয়ামে পেনাল্টিতে স্বাগতিকদের পরাজিক করে। নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে সমতা ছিল। পেনাল্টির শ্যুট আউটে এ্যাথলেটিকো ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের বিপক্ষে গোল বাতিলের যে সিদ্ধান্ত রেফারি দিয়েছিল তা নিয়ে বিতর্ক থেকেই গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park