1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ২৩১ মেট্রিক টন আলু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ২৩১ মেট্রিক টন আলু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪ বার পঠিত

পঞ্চগড়, ২৬ মার্চ ২০২৫ (দৈরাস):
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু।

গতকাল মঙ্গলবার থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করে।

এদিন ১১ ট্রাক আলু নিয়ে বাংলাবান্ধা হয়ে নেপালে যায়। প্রতি ট্রাকে ছিল ২১ মেট্রিক টন করে আলু। আলুগুলো ছিলো এস্টারিক্স জাতের। এগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশ থেকে নেপালে ২ হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই স্থলবন্দরটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park