1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে সহস্রাধিক  গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে সহস্রাধিক  গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৬ মার্চ ২০২৫ (দৈরাস):

প্রতি বছরের ন্যায় এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ‘অঙ্গিকার সংগঠন’র উদ্যোগে সিরাজদীখানে সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করেছে।

বুধবার (২৬ মার্চ) সেচ্ছাসেবী সামাজিক অঙ্গিকার সংগঠনটি উপজেলার রাজানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

সংগঠনটির বর্তমান সাধারন সম্পাদক শাহ নেওয়াজ শান্ত বলেন, ‘একটি মহত উদ্দ্যেশকে সামনে নিয়ে ২০১২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত সবার সহযোগীতায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামী দিনেও সবার সহযোগীতা নিয়ে আর্তমানতবার সেবায় কাজ করবে এই সংগঠন।

এসকল ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছসিত হতদরিদ্র পরিবারের সদস্যগণ।

বিতরণকালে উপস্থিত ছিলেন, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ তাজুল ইসলাম, অঙ্গীকার সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সানু, আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, সহ সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন,  শিক্ষা   বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, ওমর ফারুক রিগেন, মান্নান বেপারী, ইলিয়াছ উদ্দিন, ইব্রাহিম খলিল, শামীম হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park