।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৫ মার্চ ২০২৫ (দৈরাস):
সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতীপাড়া মডার্ন গ্রীন সিটিতে উপজেলা ছাত্রদলের সভাপতি সাফফাত হোসেন রকি এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষকদলের সভাপতি হাফেজ মো: আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন, সহসভাপতি আতাউর রহমান হাওলাদার, কোষাধক্ষ অহিদুল ইসলাম অহিদ, মুন্সিগঞ্জ জেলা সেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।