1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় শিক্ষকের বিচারের দাবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় শিক্ষকের বিচারের দাবি

মো: জাহাঙ্গীর আলম:
  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১১৮ বার পঠিত
কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় শিক্ষকের বিচারের দাবি

মোঃ জাহাঙ্গীর আলম:
কুমিল্লায় নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কুমিল্লা নগরীর কুচাইতলিতে অবস্থিত মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
ইন্সটিটিউটির এক ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় বুধবার (২৪ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল থেকে আন্দোলনে নামে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তারা শিক্ষক বয়কট বিচারের দাবি জানিয়ে প্লে কার্ড নিয়ে ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ইন্সটিটিউটের ছয় শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের এক ছাত্রীর হিজাব কেটে দেন ইন্সটিটিউটেরই এক শিক্ষক। রাতে এ খবর জানার পর তারা আজ বুধবার সকাল থেকে ওই শিক্ষক ও তার সাথে জড়িতদের ইনস্টিটিউট থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন। কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আকবরী খানম এ বিষয়ে পরে কথা বলবেন বলে গণমাধ্যমকে জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park