কক্সবাজার, ২০ মার্চ ২০২৫ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার কর্তৃক পরিচালিত অভিযানে বুধবার (১৯ মার্চ) কক্সবাজার সদর এলাকায়
ড্রাইভার মজিবুল হক (৩৪) চালিত টয়োটা মাইক্রোবাসের সামনের ওয়েফার স্ট্যান্ডের নিচে বিশেষ কায়দায় বক্স তৈরি করে লুকায়িত ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ড্রাইভার মুজিবুল হক কে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।