1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপর হামলার চেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপর হামলার চেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৭ মার্চ ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে মাটিকাটা চক্রের সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি ও খিদিরপুর গ্রামে ফসলি জমির মাটিকাটা চলছে। প্রশাসন কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও তা বন্ধ করা যায়নি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পুলিশসহ একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, মাটিকাটার কাজে ব্যবহৃত দুটি ভেক্যু অচল করে দেওয়া হয়। এতে মাটিকাটা চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা।

পরে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় ভ্রাম্যমান আদালতের সদস্যরা। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন প্রশাসনের লোকজন।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ইউএনও এবং থানার ওসিকে ফোন করা হলে তারাও ফোন কলটি রিসিভ করেননি।

উক্ত বিষয়ে জানতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম ইমরান হোসেন বলেন, অভিযান শেষ করে আসার সময় ওই এলাকার কয়েকজন মাটির ঢিল ছুড়ে মারে।এর বেশি কিছু হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park