1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কর্মরত সাংবাদিকদের সম্মানে ‌বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ পুরাতন সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার ‌মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ‌জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ‌ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ‌ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী।

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান পেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মো. মহিউদ্দিন মুরাদী, রশুনিযা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আব্দুল আলী ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী বলেন, স্বৈরাচারী সরকারের ‌বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ধরেছিল,তাই অনেকেই জীবন দিয়েছিল। অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে ‌অস্বীকার করার উপায় নেই। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক ‌সমালোচনা করবেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং ‌দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park