।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৫ মার্চ ২০২৫ (দৈরাস):
জীবন দিয়ে হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবো মুন্সীগঞ্জের সিরাজদিখানে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিলে এ-সব কথা বলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সমবায় মার্কেটে সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ আই লিংকনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল আ ন ম ইমরান খান,মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম নুরুল আলম ভূইয়া, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন হারিছ, ইসমাইল খন্দকার,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও জেলার বিভিন্ন সংবাদকর্মী।