।। শাহিন বিশ্বাস ।।
খুলনা (সাতক্ষীরা), ১৪ মার্চ ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরা পাটকেলঘাটা থানার পল্লিতে কাচাঁ মাটির দেয়াল ভেঙ্গে দুই ভাই চাঁপা পড়ে এতে এক জনের মৃত হয়েছে।
পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন বাগমারা গ্রামে দুপুর ১২ টায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
শুক্রবার (১৪ মার্চ) স্হানীয় কারিমুল সানা ইট দিয়ে পাঁকা স্হপনা নির্মান করার উদ্দেশে পূর্বের কাঁচা ঘরটির দেয়াল ভাঙ্গার জন্য। স্হনীয় ছাপের সানার দুই পুত্র আছির সানা (৩৭) ও শাহাবুদ্দীন সানা (৪৫) কে কাজে নেয়। দুই ভাই কাজ করার সময় হঠাৎ দেয়াল ভেঙ্গে তাদের গায়ের উপর পড়ে।
এ সময় স্হানীয় লোকজন তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে মেডিকেলে বড় ভাই সাহাবুদ্দীন এর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, দেয়াল চাপা পড়ে ছোট ভাই আছির সানার পা ভেঙে গেছে এবং বড় ভাই শাহাবুদ্দীন সানা মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দিকে নিহতের বাড়ীতে চলছে স্ত্রী পুত্র ও স্বজনদের আহাজারি।