1. admin@weeklyprekkhapot.com : admin :
পাটকেলঘাটায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাটকেলঘাটায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ১২ মার্চ ২০২৫ (দৈরাস):

সাতক্ষীরার পাটকেলঘাটার মিঠা বাড়ি গ্রামে ৮ বছরের এক শিশু কন্যাকে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ দ্বারা ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
পাটকেলঘাটার নগর ঘাটা ইউনিয়ন মিঠাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে।

সরজমিন অনুসন্ধানে জানা গেছে, বুধবার (১২ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে মিঠাবাড়ী গ্রামের মৃত তোফাজ্জল এর পুত্র হাজী ইয়াছিন মাষ্টার একই গ্রামের পাশের বাড়ি আতাউর রহমানের বাড়িতে যায়। ঘটনাস্থলে শিশুটির পিতা, মাতা, অনুপস্থিত থাকায়, ঐ সময় লম্পট ইয়াছিন মাষ্টার শিশুটিকে দশ টাকা দিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। সে সময় শিশুটির বড় চাচী বাহির থেকে ঘরের ভিতরে উটতে থাকেন, তখন সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যান।

এলাকার অভিভাবকরা বলেন, এ ধরনের নিক্কারজনক ঘটনা প্রতিরোধে জোরালো দাবি জানায়। ঘটনাটি নিয়ে এলাকয় সমালোচনার ঝড় বইছে।

ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই পাটকেলঘাট থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোট লেখা পর্যন্ত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছিলো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ময়নুদ্দিন জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park