ঢাকা, ১২ মার্চ ২০২৫ (দৈরাস):
লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাহফুজ আলম বলেন, নাজিম উদ্দিন আহমেদ ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। তিনি তাঁর নির্বাচনি এলাকা রামগঞ্জে অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। তিনি জনদরদি নেতা হিসাবেও সুপরিচিত ছিলেন। মানুষ তাঁর অবদান দীর্ঘদিন স্মরণ করবেন।
উল্লেখ্য, নাজিম উদ্দিন আহমেদ গত সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।