1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১২ মার্চ ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে (পিআইবি) সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এর পাশাপাশি পিআইবিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

বুধবার (১২ মার্চ) ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করছে। তিনি পিআইবির উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা পিআইবির কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পর উপদেষ্টা পিআইবিতে জুলাই শহিদ সাংবাদিক কর্নারের উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park