1. admin@weeklyprekkhapot.com : admin :
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১১ মার্চ ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে।

মঙ্গলবার (১১ই মার্চ) বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন।

বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলী-সহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে-কেউ যেকোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।

উপদেষ্টা বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বিটিভির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদ-সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park