1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত
সিরাজদীখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

।। মো: হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১০ মার্চ ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জ সিরাজদীখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম ফয়সাল দেওয়ান (১১)। সে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামের কুয়েত প্রবাসী মোঃ ফারুক দেওয়ানের ছেলে এবং ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

সোমবার (১০ মার্চ) দুপুরে ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কবুতরের বাচ্চা আনতে ঘরের টিনের চালায় গেলে বিদ্যুৎতের টানা তারের সাথে বিদ্যুৎ স্পষ্ট হয় ফয়সাল।

এসময়ে ফয়সালের চিৎকারে তার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা মালখানগর ব্যাংক এশিয়া মা আমিরান হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত বলে ঘোষণা করে।

ভুইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফয়সাল আমার স্কুলের ৫ম শ্রেণীর খুবই মেধাবী ছাত্র ছিল তার এরকম মর্মান্তিক মৃত্যুতে খুবই খারাপ লাগছে।

সিরাজদীখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে ওই ছাত্রের লাশ দাফন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park