ঢাকা, ২ মার্চ ২০২৫ (দৈরাস):
‘বাংলাদেশ প্রেস ক্লাব’ ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে সামর্থের মধ্যেই মাসব্যাপী উন্মুক্ত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মতিঝিল পার্কে (২ মার্চ) রোজার প্রথম দিন থেকে এ ইফতারের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু বক্কর সিদ্দিক বিপুল সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগর দক্ষিণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নেতা ফরিদ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলুল হক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ রাজ সহ-সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতীশ দীপঙ্কর মিঠু সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা জেলা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দরা।