1. admin@weeklyprekkhapot.com : admin :
রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২ বার পঠিত
রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা

রাঙ্গামাটি, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি জেলার সাজেক দুর্গম এলাকার উন্নয়ন কাজ এবং স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে করণীয় বিষয়গুলো সরেজমিন নিরীক্ষা করার জন্য সীমান্ত সড়ক সংলগ্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন। সেখানে সাজেক থানার অন্তর্গত মাচালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সাজেক রুইলুই পাড়ার শিব চতুর্দর্শী ব্রত ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পূজা মন্ডপ পরিদর্শন, বাংলাদেশ-মিজোরাম সীমান্ত সড়ক বর্ডার সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুর্গম এলাকায বিদ্যালয় সংখ্যার অপ্রতুলতা এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ প্রসঙ্গে আরও বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী সকলের এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। শিক্ষার হার বাড়াতে আগে দরকার আমাদের দুর্গম এলাকায় শতভাগ ছেলেমেয়েকে স্কুলে পাঠানো। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলস্ এর ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকার পানির সমস্যা নিরসনে ওয়াটার রিজার্ভেশন করে রাখার পরামর্শ দেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট করতে হবে। কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশু পালন, নারীদের হস্তশিল্প কাজে বেশি বেশি মনোনিবেশ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park