1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩ বার পঠিত
সিরাজদিখানে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, চুরি-ডাকাতি, অপপ্রচার, গুজব, অবৈধভাবে মাটিকাটা রোধসহ নিরপরাধ মানুষ যাতে মামলায় হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মুন্সীগঞ্জের সিরাজদিখান এ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে থানা কম্পাউন্ডে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে এসআই মাসুদ রানার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যকালে স্থানীয়রা সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানায়।

অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিনি তার স্বাগত বক্তব্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এছাড়াও অপরাধীদের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

আরও উপস্থিত ছিলেন- শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park