1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লায় পাসপোর্ট অফিসে দালাল চক্রের মূলহোতাসহ আটক-১৪ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লায় পাসপোর্ট অফিসে দালাল চক্রের মূলহোতাসহ আটক-১৪

মোঃ জাহাঙ্গীর আলম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত
কুমিল্লায় পাসপোর্ট অফিসে দালাল চক্রের মূলহোতাসহ আটক-১৪

মোঃ জাহাঙ্গীর আলম:
কুমিল্লায় পাসপোর্ট অফিসে দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব-১১।
মঙ্গলবার (২৩ জানুয়ারি, ২০২৪ ইং) সকালে আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা র‍্যাব-১১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‍্যাব।
অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মো. সাব্বির হোসেন, মো. সাফি মাহমুদ, মো. সুজন, তানজিদ হাসান, মো. জয়নাল আবেদীন, মো. ইমরুল হক, মো. আলী, মো. শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ, সিয়ামুল ইসলাম সৈকতকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ৪টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লীপ, ১২টি মোবাইল ও ১২ হাজার ৬০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তারকৃত আসামিরা সকলেই পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য এবং এরা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park