1. admin@weeklyprekkhapot.com : admin :
'বাংলাদেশ প্রেস ক্লাব'র খুলনা বিভাগীয় বনভোজন ও পারস্পারিক পরিচিতি সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘বাংলাদেশ প্রেস ক্লাব’র খুলনা বিভাগীয় বনভোজন ও পারস্পারিক পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
'বাংলাদেশ প্রেস ক্লাব' খুলনা বিভাগীয় বনভোজন ও পারস্পারিক পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
‘বাংলাদেশ প্রেস ক্লাব’র খুলনা বিভাগীয় বনভোজন ও পারস্পরিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) দুপুর ২ টায় ঝিনাইদহ তামান্না ওয়াল্ড ফ্যামিলী পার্কে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর উদ্যোগে এ বনভোজনের আয়জন করা হয়।

ঝিনাইদহ জেলা ক্লাবের সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

উদ্বোধনী বক্তব্যে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, গণমাধ্যমকর্মীরা সবসময় অবহেলিত তাদের অধিকার নিয়ে কাজ করা এ সংগঠন প্রেসকাউন্সিলের সঙ্গে সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন ও বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া।

প্রধান আলোচক বাংলাদেশ প্রেস ক্লাব’র খুলনা বিভাগীয় সভাপতি মোঃ মিয়া বদরুল আলম সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও খুলনা বিভাগ বাংলাদেশ প্রেস ক্লাব’র সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন বলে জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিঞ্জা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরনাহার সুমি, শৈলকুপা-হরিনাকুন্ডু অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার বর্ণন, সাবেক সভাপতি ঝিনাইদহ প্রেস ক্লাব সাংবাদিক এম রায়হান হোসেন, ঝিনাইদহ রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ কবরী, আইনজীবি সমিতির সাধারন সম্পদক সামসুজ্জামান নাকী, সাবেক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, হাকিমপুর ইউনিয়ন পরিষদ সাবেগ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (জোয়ার্দ্দার), দৈনিক প্রতিঞ্জা পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এস.এইচ.এম আরিফ বিল্লাহ, তালা উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বাবলু বিশ্বাস, সাধারন সম্পদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস ও খুলনা বিভাগের প্রতিটি জেলা উপজেলার সভাপতি সাধারন সম্পাদকগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park