1. admin@weeklyprekkhapot.com : admin :
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৬ লক্ষ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৩-২০২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park