1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরের ৬নং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরের ৬নং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১ বার পঠিত
নাটোরের ৬নং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত

নাটোর, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
নাটোর জেলার ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মোঃ আবেদ আলী, ইউপি সচিব এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- মোছা: শিল্পী বেগম (সদস্য, ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদ)।

অনুষ্ঠানের শুরুতেই গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রচার-প্রচারণা বাড়াতে একটি ভিডিও প্রদর্শনী করা হয়।

ভিডিও প্রদর্শনীর পরে গ্রাম আদালত কী এবং কেন গ্রাম আদালতে যাবো, গ্রাম আদালত কী কী ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে, গ্রাম আদালত কোন বিরোধগুলো নিষ্পত্তি করতে পারে না, গ্রাম আদালত গঠন পক্রিয়া, গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, গ্রাম আদালত কীভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের নাটোর সদর উপজেলা কো-অর্ডিনেটর সুবর্ণা রানী শাহা।

এসময় উক্ত ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খালেদা আক্তার স্মৃতি (প্রোগ্রাম ও ফাইন্যান্স বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প), মোছা: মর্জিনা বেগম (সদস্য, ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদ), মোছা: ফাতেমা বেগম (সদস্য, ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদ), দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর মো: রুবেল উদ্দিন, গ্রাম পুলিশ- মো: আব্বাস আলী, হাফীজুল ইসলাম, মো: আছের আলী, ইউসুফ আলী, মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park