সাতক্ষীরা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরা জেলার তালা উপজেলা খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।
তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।