1. admin@weeklyprekkhapot.com : admin :
বাগেরহাটে অভ্যুত্থানের ‘চব্বিশের চিরকুট’ নাটক মঞ্চস্থ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাগেরহাটে অভ্যুত্থানের ‘চব্বিশের চিরকুট’ নাটক মঞ্চস্থ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৭ বার পঠিত
বাগেরহাটে অভ্যুত্থানের ‘চব্বিশের চিরকুট’ নাটক মঞ্চস্থ

বাগেরহাট, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (প্রেক্ষাপট):
জ্বালো জ্বালো আগুন জ্বালো স্বৈরাচারের গদিতে এই শ্লোগান দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন শিল্পীরা।

দেশব্যাপী প্রযোজনা নাট্য কর্মশালার মাধ্যমে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতবুধবার রাত সাড়ে ৮টায় এসি লাহা মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের আলোকে একঝাঁক নতুন নাট্য কর্মীদের নিয়ে মঞ্চস্থ হয়েছে ‘চব্বিশের চিরকুট’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ছাত্র তরিকুল সরদারের রচনা ও নির্দেশনায়, নাটকে অভিনয় করে তুলে ধরা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার,বন্দুকের নলে যখন ভুলুন্ঠিত হয় গনতন্ত্র, ন্যায়ের পরিবর্তে অন্যায় যখন শোষনের মুলমন্ত্র। অর্থ পাচার,বাজার সিন্ডিকেট এবং নির্বিচারে হত্যা করা হয় হাজার হাজার ছাত্র জনতাকে। দেয়ালে পিঠ ঠেকে গেলে রুখে দাঁড়ায় দেশের আপামর জনগণ, অবসান ঘটে দীর্ঘ অমানিশার,উদিত হয় নব সুর্য।

“চব্বিশের চিরকুট “কেবল একটি নাটক নয় বরং বাংলার আপামর জনতার ঐক্যবদ্ধ আহ্বানের গল্প। তরুন তরুনীদের চমৎকার হৃদয় বিদারক অভিনয়ে কান্নায় ভেঙে পড়েন দর্শক শ্রোতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।তিনি ‘চব্বিশের চিরকুট’ নাটকের শিল্পী কলা কুশলী সকলকে ধন্যবাদ জানান এবং সবার সাফল্য কামনা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মোজাফফর হোসেন, কালচারাল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক মো. শফিউল্লাহ, খানজাহান পত্রিকার সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

এতে উপস্থাপনায় ছিলেন শামসুল হাদী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park