1. admin@weeklyprekkhapot.com : admin :
লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত-৪ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত-৪

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত-৪

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
লাওসের উত্তরাঞ্চলে একটি দোকানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। লাওসে বেইজিংয়ের কনস্যুলেট জেনারেল এ তথ্য জানিয়েছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লুয়াং প্রাবাংয়ের চীনা কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, শুক্রবার ওডোমক্সে প্রদেশের একটি চীনা দোকানে এই ’বিস্ফোরণ’ ঘটে।

কনস্যুলেট এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানার জন্য তদন্ত চলছে।

লাওসের জাতীয় রেডিও জানিয়েছে, নাসাও গ্রামের দোকানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে।

কনস্যুলেট আরো জানায়, লাওসে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যাং হং আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park