1. admin@weeklyprekkhapot.com : admin :
অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে।

উপদেষ্টা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে SB Immigration কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে Online App-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে।

তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘন্টা) লেগে যায়। তিনি আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park