1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির একুশ সদস্য বিশষ্ট কমিটি ঘোষণা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির একুশ সদস্য বিশষ্ট কমিটি ঘোষণা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির একুশ সদস্য বিশষ্ট কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
“নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা সবাই” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে যাত্রা শুরু করেছে মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতি।

রোরবার (৯ ফেব্রুয়ারি) সকালে শ্রীনগরের দেউলভোগ উপজেলা প্রেস ক্লাব হলরুমে সতীর্থ এ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং রাজধানী টিভির জেলা প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা লগ্নে বিভিন্ন সদস্যগণ বক্তব্য রাখেন। তাঁরা সাংবাদিকদের কল্যানে সংগঠনটি কিভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে আলোকপাত করেন।

এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি ডেইলি স্টারের জেলা প্রতিনিধি তানজিল হাসান বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতায় চিকিৎসা সহায়তা নিয়ে পাশে থাকবে সাংবাদিক কল্যাণ সমিতি।

সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান ঝিলু বলেন, যে কোন সংগঠনের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিক কল্যান সমিতির দরজা খোলা থাকবে সবসময়। প্রকৃত সাংবাদিকদের যে কোন সমস্যায় কার্যকরী ভূমিকা রাখবে এই সংগঠন।

সমিতির সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠকে সামনে এগিয়ে নেওয়ার আহব্বান জানান।

এসময় সকল সদস্য সাংবাদিকদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে যেকোন সমস্যায় পড়লে তাদের পাশে থাকবে সাংবাদিকদের এই কল্যান সমিতি।

সভাপতি নজরুল ইসলাম বক্তব্যে বলেন, সাংবাদিক কল্যান সমিতির সদস্যদের বাইরেও কোন গণমাধ্যমকর্মী যদি কোন সমস্যা কিংবা হামলা-মামলার শিকার হন তাদের পাশেও নিবেদিত প্রান হিসেবে কাজ করবে মুন্সীগন্জ সাংবাদিক কল্যান সমিতি।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আবু নাসের খান লিমন দেশ টিভির জেলা প্রতিনিধি সুমিত সরকার সুমন, , দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি আরিফ হোসেন হারিছ,সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সুমন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রূপক টিভির নিউজ প্রেজেন্টার শহিদুল সালমান রূপক, দপ্তর সম্পাদক দৈনিক গন তদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ফৌজি হাসান খান রিকু, সহ-দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি হামিদুল ইসলাম স্বপন,কোষাধক্ষ দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু তালুকদার, প্রচার সম্পাদক দৈনিক সময় বাংলার রুবেল ইসলাম তাহমিদ, আইন বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আপন সর্দার, সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ রাসেল , সদর প্রতিনিধি নাজমুল হাসান , অনলাইন বিডি সির ক্রাইম বার্তা প্রতিনিধি আমিনুল ইসলাম, আমার বাংলার প্রতিনিধি মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park