1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার-৩

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত
জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার-৩

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত সোমবার (২২ জানুয়ারি, ২০২৪ ইং) রাত ১০টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলা কলেজপাড়া এলাকা হতে কিশোর গ্যাং লিডারসহ ৩ জনকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার কাজীপাড়া গ্রামের মোঃ আশরাফ সরদারের ছেলে কিশোর গ্যাংয়ের লিডার মোঃ সাজু সরদার,
থুপসাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ কামরুজ্জামান স্বাধীন, থুপসাড়া গ্রামের মোঃ ছামসুল হকের ছেলে মোঃ শিপন আহম্মেদ।
উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park