1. admin@weeklyprekkhapot.com : admin :
নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, নদীমাতৃক দেশ হওয়ায় নদীপথের সার্বিক নিরাপত্তা বিধান, চাঁদাবাজি ও জলদস্যুতা প্রতিরোধ, ইলিশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ অভিযান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ।

তিনি বলেন, জনবল ও জলযানের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এসব সমস্যা সমাধানেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন অভিযানে দেখা যায় যে, জাল ও জেলে আটক করা হচ্ছে। কিন্তু কারেন্ট জালের ফ্যাক্টরির মালিক ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। এসব অবৈধ জাল প্রস্তুতকারী ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, যৌক্তিক-অযৌক্তিক বিভিন্ন আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এতে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ছাত্রদের বলবো তারা যেন তাদের দাবিদাওয়াসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠ ব্যবহার করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত আসামিদের বিষয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেকেই বাংলাদেশে নেই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। আর যারা দেশে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরা পশ্চিম থানা-সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তকরণে তদন্ত কমিটি গঠন করা হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পুলিশ যেন আরো বেশি মানবিক হয়- এটিকে প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় নৌ-পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ব্রিফিংকালে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park