1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী, ২ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এক সময় আমাদের সমস্যা ছিল অপুষ্টি কিন্তু এখনকার সমস্যা হচ্ছে অতিপুষ্টি, যা শরীরে খুব বড় ধরনের বিপদ ডেকে আনে। এর কারণে ধীরে ধীরে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ফলে শরীরে জটিল রোগ দেখা দিচ্ছে।’

তিনি বলেন, ‘প্রয়োজন কোনো আইন মানে না। আমরা সবাই বুঝি কোনটা ভালো আর কোনটা মন্দ। ফাষ্ট ফুড এবং ফ্রিজিং ড্রিংকস খাওয়া ক্ষতিকর তারপরও আমরা কেন এগুলোর দিকে ঝুঁকে পড়ছি?’

এসব ক্ষতিকর খাদ্যের চাহিদা আছে বলেই বাজারে যোগান বাড়ছে মন্তব্য করে তিনি সকলকে প্যাকেটজাত খাবার পরিহার করার আহ্বান জানান।

এসময়, তিনি খাবার প্রস্তুতকারীদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নিরাপদ খাবার প্রস্তুত করতে এবং এ সমস্যার সমাধানে দেশের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রকিবুল হাসান ইবনে রহমানসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, হোটেল-রেস্তোরাঁ মালিক, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park